বাদ আসর পিন্টুর দাফন


প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৪ মে ২০১৫

বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দাফন সোমবার বাদ আসর সম্পন্ন করা হবে। এর আগে হাজারীবাগে তার নিজ এলাকায় তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

তার ঘনিষ্টরা জানিয়েছেন, আসরের নামাজ শেষে লেদার টেকনোলজি ইনিস্টিটিউট মাঠে তার শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আজিমপুর কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে রাজশাহীতে প্রথম নামাজে জানাযা শেষে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালযে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নয়াপল্টনকে পিন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।