পিন্টুর মৃত্যু রহস্যময় : জমির উদ্দিন
বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুকে রহস্যময় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। শোকাহত হৃদয়ে তিনি বলেন, এভাবে পিন্টুর মৃত্যু মেনে নেয়া যায় না।
সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে পিন্টুর জানাজায় অংশ নিয়ে তিনি বলেন, নাসির উদ্দিন আহমেদ পিন্টু এভাবে চলে যাবেন তা আমরা আশা করিনি। আমরা শেকাহত মর্মাহত।
জমির উদ্দিন বলেন, “কোর্টের নির্দেশ অমান্য করে তাকে রাজশাহী নেয়া হয়েছে। তার রহস্যময় মৃত্যু হয়েছে।”
এসময় দলটির অপর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, পিন্টু একজন সক্রিয় উদীয়মান নেতা ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। দেশের মানুষও মর্মাহত। আজকে আমাদের শোকের দিন।
এমএম/এআরএস/পিআর