ফখরুলদের শুনানি পেছালো
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন পেছানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য ৩১শে মে দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলাবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।
মির্জা ফখরুল ও গয়েশ্বরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলাটি করেন।
এএইচ/এমএস