সংবাদ সম্মেলনে আসছেন তাবিথ


প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৫ মে ২০১৫

সম্প্রতি শেষ হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সংবাদ সম্মেলন ডেকেছেন। বুধবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীর ব্রাক ইন সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তাবিথের ঘনিষ্টরা জানিয়েছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনে ক্ষমতাসীনদের ভোট কারচুপি, কেন্দ্র দখল, বিরোধী দলের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলন।

এদিকে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী এই প্রথম সংবাদ সম্মেলন ডাকলেন। এর আগে ২৮ এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে আসেন তারা।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।