কারাবন্দি নেতাদের নিয়ে উৎকণ্ঠায় বিএনপি


প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৫ মে ২০১৫

কারাগারে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা জীবিত ও সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসতে পারবেন কিনা তা নিয়ে উৎকন্ঠা প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. অাসাদুজ্জামান রিপন এই উৎকণ্ঠা প্রকাশ করেন।

রিপন বলেন, বিএনপির সব নেতাই কারাগারে অসুস্থ অবস্থায় রয়েছেন। কিন্তু যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছিল তখন তারা সুস্থ ছিলেন। অথচ এখন কেউ মৃত অবস্থায় ও কেউ হুইল চেয়ারে করে ফিরছেন।

সরকারের প্রতি অভিযোগ করে তিনি বলেন, কারাগারে অবস্থানরত সব নেতা রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। মির্জা ফখরুল ইসলামকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে আনা হলেও চিকিৎসা ছাড়াই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ভালো যায়গায় ঠিক করে বিএনপি নেতাদের থাকার স্থান পরিবর্তন করুণ এবং তাদেরকে মুক্তি দিন। এ সময় সরকারের কাছ থেকে মানবিক আচরণও প্রত্যাশা করেন তিনি।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।