ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ২৫-২৬ জুলাই
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮তম জাতীয় সম্মেলন ২৫-২৬ জুলাই অনুষ্ঠিত হবে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আযোজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এ তারিখ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন ১১ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ২৮ ও দক্ষিণে ৩০ মে সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ/পিআর