সীমান্ত চুক্তির সফলতা প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় : সুরঞ্জিত
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রজ্ঞা, বিচক্ষণতা ও সফল কূটনৈতিক প্রচেষ্টায় সীমান্ত চুক্তির সফলতা এসেছে। শুক্রবার বেলা ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, সীমান্তের বাঙালিরা ৬৭ বছর ধরে নাগরকি অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের দুর্বিসহ জীবন মানবতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। আমরা সেই সমস্যার সমাধান করলাম।
তিনি আরো বলেন, সীমান্ত চুক্তি ভারতের পার্লামেন্টে পাস হওয়া আমরা তাদের ধন্যবাদ জানায়। ভারত যে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু সীমান্ত চুক্তির মধ্য দিয়ে তা আবারো প্রমানিত হলো।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দীন আহমেদ, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি ডা. খন্দকার এমদাদুল হক সেলিম প্রমূখ।
এএসএস/এএইচ/পিআর