বিকেলে নয়াপল্টনে পিন্টুর জন্য দোয়া মাহফিল
সদ্যপ্রয়াত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় শনিবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন। গত ৩ মে রোববার দপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পিন্টু।
বিএনপি নেতা পিন্টু বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। এছাড়া অবৈধ অস্ত্র লু্ণ্ঠনের মামলায় ঢাকার একটি আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন।
তিনি সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু পৃথক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এরপর ২০ এপ্রিল তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এমএম/এআরএস