ঢাকা উত্তর ছাত্রলীগের সম্মেলন : মনোনয়ন ফরম বিতরণ শুরু
ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ২৮ মে। এ উপলক্ষে বুধবার বিকেল থেকে আগ্রাহী প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। চলবে আগামী ২৪ মে পর্যন্ত। বুধবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সাড়ে ৪টা থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
ঢাকা মহানগর উত্তর শাখার ছাত্রলীগের সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার, ছাত্রলীগের সহ-সভাপতি সুমন কুন্ডু জানান, ৩৫০০ টাকার বিনিময়ে মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ইচ্ছুক প্রার্থীরা বুধবার থেকে আগামী ২৪ মে পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আরএস/আরআই