নাগরিক সংবর্ধনায় অংশ নিতে শিল্পী সমাজের প্রতি আহ্বান
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় শুক্রবার অংশ গ্রহণের জন্য শিল্পী সমাজসহ সকল নাগরিকদের প্রতি আহবান জানিয়েছে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট।
বৃহস্পতিবার সকালে নগরীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের এক বিশেষ প্রতিনিধি সভায় এ আহবান জানানো হয়।
সংগঠনের সভাপতি আফসার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, জোটের নেতা মো. খালেকুজ্জামান, গীতি কবি সাফাত খৈয়াম, ড. শাহাদাত হোসেন নিপু, ড. আমিনুর রহমান সুলতান, ড. সেলিনা আখতার জাহান, মো. আলী রেজা রউফ ও কবি দেবেন্দ্র মালাকার।
সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ভারতের সংসদে মুজিব-ইন্দিরা চুক্তি দীর্ঘ সময় পরে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
তারা বলেন, এছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণসহ দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে এবং এ সকল উন্নয়ন কর্মকাণ্ডে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
এসএইচএস/আরআইপি