শবে বরাত উপলক্ষে বিএনপির মিলাদ
জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে দলটি। মঙ্গলবার বাদ আসর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এমএম/এলএ