মোদির সফর উপলক্ষে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের আলোচনা সভা


প্রকাশিত: ১২:১১ পিএম, ০৩ জুন ২০১৫

মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ ‘মুক্তিযুদ্ধের আকাঙ্খা এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক : অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সকাল সাড়ে ৯ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকতের সভাপতিত্বে আলোচনা সভায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশ-ভারত-পকিস্তান পিপলস ফোরামের সভাপতি সাংসদ মইনউদ্দিন খান বাদল প্রমুখ অংশ গ্রহণ করবেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।