শব-ই-বরাত উপলক্ষে মহানগর আ.লীগের দোয়া ও মিলাদ মাহফিল


প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৩ জুন ২০১৫

পবিত্র-শব-ই-বরাত উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার বাদ আছর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, নগর আওয়ামী লীগ নেতা শেখ জামাল, হেতায়তুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালী।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।