রোববার মোদির সঙ্গে রওশনের বৈঠক
ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রোববার বৈঠক করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। রোববার বিকেল ৩ টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের লেভেল-১ (সুরমা) এ মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন রওশন। জাতীয় সংসদ সচিবালয় ও বিরোধীদলের নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব ফখরুল ইমাম একথা জানিয়েছেন।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার রাতে হোটেল সোনারগাঁওয়ে মোদির সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করছেন জাপা চেয়ারম্যান এরশাদ- জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।
এসএসইচএস/আরআই