লেবার পার্টির ইফতারে প্রধান অতিথি খালেদা
বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ৩০ জুন (মঙ্গলবার) রাজধানীর ইস্কাটনস্থ লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
সংগঠনটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ তথ্যটি নিশ্চিত করেছেন। বাংলাদেশ লেবার পার্টি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল।
এমএম/বিএ/আরআইপি