মুজাহিদের ফাঁসিতেও নীরব বিএনপি


প্রকাশিত: ১১:০০ এএম, ১৬ জুন ২০১৫

২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলে ফাঁসির রায়ে এবারো নীরব বিএনপি। ফাঁসির আদেশের পর প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেছেন বিএনপির নেতারা।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াতকে গুরুত্ব দিলেও দলটির নেতাদের মৃত্যুদণ্ডের আদেশে কোনো প্রতিক্রিয়া না থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। জাগো নিউজের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ এ নিয়ে কথা বলতে রাজি হননি।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের কাছে মুজাহিদের ফাঁসির বিষয়ে জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনও কোনো কথা বলতে রাজি হননি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমাননের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দলের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলা হবে কি না, তা দলের কার্যালয় থেকে জানানো হবে।

প্রসঙ্গত, এর আগে জামায়াত নেতা কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসির রায় ও তা কার্যকরের পরও কোনো প্রতিক্রিয়া দেখায়নি বিএনপি।

এমএম/বিএ/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।