আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২২ জুন ২০১৫

৬৭ বছরে পা রাখছে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। ঐতিহ্যবাহী এ দলটি ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার। এ উপলক্ষে দলের পক্ষ্য থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রাচীন ও ঐতিহ্যবাহী এ দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। বিশ্বের বুকে বীরের জাতি হিসেবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। রোজগার্ডেনে আত্মপ্রকাশের পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্রক্ষমতায়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের ৬৬ বছর পূর্তিতে সূর্য উদয় ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন উত্তোলন করা হবে। সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সকাল ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, পায়রা উন্মুক্ত ও বেলুন উড়ানো হবে।

এ ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় জাতীয় নেতারা ও দেশের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৬৬ বছর পূর্তিতে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল জেলা, উপজেলাসহ সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এএসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।