জাপার ইফতার মাহফিলে প্রধান অতিথি থাকবেন খালেদা


প্রকাশিত: ১০:২৭ এএম, ২৬ জুন ২০১৫

২০ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টির (কাজী জাফর) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও জোটনেত্রী বেগম খালেদা জিয়া। শনিবার বিকেলে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন। এর অাগে এনপিপি ও জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।