বাংলা কলেজ ছাত্রলীগ নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৩:৩০ এএম, ২৭ জুন ২০১৫

অনৈতিক সম্পর্কের অভিযোগে রাজধানীর বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কাফরুল থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাফরুল থানা ছাত্রলীগের সম্পাদিকা ফাতেমাতুজ্জোহরাকে
বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এঘটনায় শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটে ফাতেমার বাবা তোফাজ্জেল হোসেন কাফরুল থানায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগে একটি মামলা (মামলা নং ৮২) দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ডিউটি অফিসার কৃঞ্চ দাস। তিনি জানান, কাফরুল থানা ছাত্রলীগের সম্পাদিকা ফাতেমাতুজ্জোহরাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ মাহমুদ।

দীর্ঘদিনের এ অনৈতিক সম্পর্কের কারণে সম্প্রতি ফাতেমা গর্ভবতী হন বলে দাবি পরিবারের।

এনিয়ে বিয়ের কথা বলে প্রথমে মীমাংসা করলেও বিয়ে না করার কথা জানায় জাহিদ। এঘটনায় আত্মহত্যার চেষ্টা করেন ছাত্রলীগ সম্পাদিকা ফাতেমা।

ফাতেমার পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে কাফরুল থানা পুলিশ শুক্রবার রাতে জাহিদকে গ্রেফতার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, ৩০৬ ধারায় (১১৪ পেনাল কোড) আত্মহত্যার প্ররোচণার মামলা দায়ের করেন ফাতেমার বাবা তোফাজ্জেল হোসেন।

আব্দুল কাইয়ুম আরো জানান, মামলায় গ্রেফতার দেখিয়ে থানা জেল হাজতে আটক রাখা হয়েছে অভিযুক্ত জাহিদকে। রোববার আদালতে পাঠানো হবে তাকে।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।