শেখ সেলিমকে সান্ত্বনা দিতে বাসায় যাবেন রওশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় আদরের নাতি হারানো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দিতে তার বাসায় যাবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল বুধবার বেলা ১১টায় বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ শেখ ফজলুল করিম সেলিমের বনানী বাস ভবনে যাবেন।

রোববার শ্রীলঙ্কার তিনটি গীর্জা ও তিনটি হোটেল ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এরমধ্যে একটি হোটেলে চালানো হামলায় নিহত হয় বাবা-মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়া জায়ান। উত্তরায় সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। ওই হামলায় আহত হয়ে এখনও হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরী।

জায়ানের বাবার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে- তিনি এখনও শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি এখনও শঙ্কা মুক্ত নন। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

ওইদিনের সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ।

এইউএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।