শহীদ বুদ্ধিজীবী দিবসে জাকের পার্টির শ্রদ্ধা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বাংলার সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনসমূহ।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুল, কেন্দ্রীয় নেতা কায়সার হামিদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হুমায়ুন কবির এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে নেতৃত্ব দেন।

পরবর্তীতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল থেকেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সহ সর্বস্তরের জনগণ।

এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।