বিএনপি থেকে সরে দাঁড়াচ্ছেন মিজানুর রহমান সিনহা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২২ জানুয়ারি দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিএনপি মহাসচিব বরাবর একটি আবেদনপত্র জমা দেন তিনি।

সেখানে তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়ার পাশাপাশি শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। তাই আমার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সম্ভব নয়। সেহেতু আমি রাজনীতি থেকে সম্পূর্ণরূপে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা ১৯৯৬ সালে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপিদলীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।