স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪ এএম, ১৯ আগস্ট ২০২৩

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (১৯ আগস্ট)। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে দুদিনের কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।

কর্মসূচি অনুযায়ী, শনিবার ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, সারাদেশের জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং ইউনিটসমূহের অধীন সব ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এছাড়া এদিন সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন।

একইদিন দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি থাকবেন। এছাড়া আগামী রোববার (২০ আগস্ট) দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ অথবা বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।

কেএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।