সোমালিয়ায় ১১৫ জঙ্গি নিহত
সোমালিয়ায় আল শাবাব জঙ্গি গোষ্ঠীর ১শ ১৫ সদস্য নিহত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে সরকার বাহিনীর অভিযানে ওই জঙ্গিরা নিহত হয়েছে। খবর বিবিসির।
নিরাপত্তাবাহিনীর বিভিন্ন অভিযানে ১শ ১০ জঙ্গিকে আটক করা হয়েছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ৪ দিনের বিভিন্ন অভিযানে গালমুডাগ সীমান্ত এবং পুন্টাল্যান্ডে থাকা সৈন্যদের পরাজিত করতে সক্ষম হয়েছে সরকারী বাহিনীর সৈন্যরা।
দক্ষিণ সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের প্রায় ২২ হাজার সৈন্য জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে যুদ্ধরত রয়েছেন।
টিটিএন/আরআইপি