ইউসিবির চিপ ও পিন কার্ড চালু


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২৯ মার্চ ২০১৬

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) চিপ ও পিন কার্ড চালু করেছে। সর্বাধুনিক চিপ ও পিন প্রযুক্তির এই আন্তর্জাতিক মানের কার্ডগুলো গ্রাহকের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। গত সোমবার (২৮ মার্চ) গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে এ কার্ডের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমান এবং এ ই আবদুল মুহাইমেন। এ ছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম, মো. সোহরাব মুস্তাফা, গোলাম আউলিয়া এবং আরিফ কাদরীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।