ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৯ মার্চ ২০১৬

ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলগেইটের কাছে জামালপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে জয়ন্তী রানী (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারী শহরের ডিবি রোডের কলাবাগান এলাকার জয়ন্ত দাসের স্ত্রী।

রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছাড়ার পরই শহরের মিন্টু কলেজ রেলগেইট এলাকায় রেললাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক পরিদর্শক হামিদুল ইসলাম সাজ্জাদ জানান, ঘটনাস্থল থেকে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আাতাউল করিম খোকন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।