রাজশাহীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ৩০ মার্চ ২০১৬

রাজশাহী দুর্গাপুরে সুদের টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে নাসির উদ্দিন (২৪) নামের এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পনানগর গ্রামের একটি ব্রীজের নিচের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাসির উদ্দিন ওই এলাকার ওসির উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কলেজের ছাত্র।

স্থানীয়রা জানান, নিহত যুবক সুদের ব্যবসা করতেন। মঙ্গলবার রাতে তার এক বন্ধু বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ গ্রামের ব্রীজের নিচে একটি ধানক্ষেতে দেখে পুলিশে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে দূর্গাপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। দুপুরের মধ্যে তার মরদেহের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ওই বন্ধুকে আটকের চেষ্টা চলছে।

শাহরিয়ার অনতু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।