কুষ্টিয়া-৪

কুমারখালী-খোকসায় নির্বাচিত জামায়াতের আফজাল হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:১৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ তথা কুমারখালী-খোকসা আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আফজাল হোসেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭ হাজার ৬৩০ ভোট বেশি পেয়েছেন তিনি।

কুমারখালী ও খোকসা- এই দুই উপজেলার মোট ১৫২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী তার প্রাপ্ত ভোট সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ২০৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৫০৪ জন এবং নারী ভোটারের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯০৮ জন।

এএমএস/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।