সুনামগঞ্জের-৩
কয়ছর আহমদে ধরাশায়ী স্বতন্ত্রের আনোয়ার হোসেন
কয়ছর আহমদ
সুনামগঞ্জ ৩ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেখানে ১৪৮টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটাররা। এই আসনে বিএনপির প্রার্থী কয়ছর আহমদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে ৪২ হাজার ২২৬ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, ইতিমধ্যে সুনামগঞ্জ-৩ আসনের ১৪৮ টি ভোট কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসেছে। যেখানে বিএনপির প্রার্থী কয়ছর আহমদ বিজয়ী হয়েছেন।
এমআইএইচ