রাতে জোট নেতাদের সঙ্গে খালেদার বৈঠক


প্রকাশিত: ০৭:৩১ এএম, ০৪ এপ্রিল ২০১৬

দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এবার জোট নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত ৯ টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ও জোট থাকবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছে।

এদিকে রোববার অনুষ্ঠিত বৈঠকে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন এখনই বর্জন না করে আপাতত নির্বাচনে থাকার পক্ষে মত দিয়েছেন বিএনপির বেশির ভাগ সিনিয়র নেতা। তবে নির্বাচনে থাকা বা বর্জন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠক সূত্র জানায়, আজ বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে এবং থানা পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএম/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।