ওয়াটা কেমিক্যালসের বন্ড অনুমোদন


প্রকাশিত: ১২:০১ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ৩৫ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

সোমবার বিএসইসির ৫৫৯তম কমিশন সভায় বন্ডটি অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, বন্ডটির মেয়াদ হবে ৬ বছর। বন্ডটির বৈশিষ্ট্য হলো : রেডিমেবল, নন কনভার্ট, নন কমোলেটিভ, নন পার্টিসিপেটিভ ডিবেঞ্চার। এক বছর গ্রেস পিরিয়ডসহ ডিবেঞ্চারটি ৭ বছরে ফুল রেডেম্পসন হবে। শুধুমাত্র ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই ডিবেঞ্চারটি অর্থায়ন করবে।

উল্লেখ্য, এই ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমে কোম্পানিটির অর্থ উত্তোলন করে দেশি ও বিদেশি মেশিনারিজ ও যন্ত্রাংশ ক্রয় পূর্বক বিআরএমই সম্পন্ন করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা এবং মোট ডিভেঞ্চারের সংখ্যা ৩ কোটি ৫০ লাখ।

এসআই/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।