আজকের ধাঁধা : ০৫ এপ্রিল ২০১৬


প্রকাশিত: ০৪:১৯ এএম, ০৫ এপ্রিল ২০১৬

ধাঁধা :
১. ‘অক্ষর মাত্র তিনটা
     সবার ঘরে রয়,
     মধ্যের অক্ষর বাদ দিলেই
     সুন্দর বাদ্য হয়।’

২. ‘অঙ্গুর ফাঙ্গুর ঝাঙ্গুর,
     বাপ থাকতে বেটা কেন লেঙ্গুর?’

৩. ‘আমি থাকি খালে,
     তুমি থাকো ডালে
     আমাদের দেখা হবে
     মরণের কালে।’

৪. ‘আম নয় জাম নয়,
     গাছে নাহি ধরে।
     সব লোকে ফল বলে,
     জানে শুধু তারে।’

উত্তর :
১. বিছানা
২. ব্যাঙ্গাচি
৩. মাছ ও মরিচ
৪. পরীক্ষার ফল

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।