উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ
ফাইল ছবি
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বাংলাদেশ বিমানের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
এর আগে ৩১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় মওদুদ আহমদকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তার ঠাণ্ডাজনিত সমস্যাও রয়েছে।
এমএম/এএইচ/এমএস