দুর্নীতি বিরোধী যুদ্ধে অবশ্যই জয়ী হতে হবে
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতি বিরোধী যুদ্ধে জাতিকে অবশ্যই জয়ী হতে হবে। এ যুদ্ধ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার যুদ্ধ। এ যুদ্ধ সুন্দর, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার যুদ্ধ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারায় জামালপুর টুইন টাওয়ারে ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সৈনিক হতে পারা আমার জন্য অনেক গর্বের, অনেক অহংকারের।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে গণতন্ত্রের প্রতি পূর্ণাঙ্গ আস্থা ও বিশ্বাস নিশ্চিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দেশপ্রেম নিজেদের মধ্যে লালন করে নিজের জীবনকে গড়তে হবে। নিজেকে গড়া হলে পরিবার গড়া হবে, দেশও গড়া হবে।
এসময় ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান মনির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী এম. জাকারিয়া, অধ্যাপক আ. মান্নান ভূইয়া।
এএসএস/একে/এবিএস