রূপগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করল ইসি


প্রকাশিত: ০১:০১ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে তাকে প্রত্যাহার করা হল।

ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত নির্দেশনাটি বৃহস্পতিবার মহা-পুলিশ পরিদর্শক বরাবর পাঠানো হয়। ইসির পাঠানো নির্দেশনায় অভিযুক্ত ওই ওসিকে প্রত্যাহার করে সেখানে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির উপ-সচিব সামসুল আলম জানান, ওসি মাহমুদুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকায় সেখানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে কমিশন থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এইচএস/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।