প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার অঙ্গীকার
প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার অঙ্গীকার ব্যক্ত করে প্রধান অতিথি বলেন, বৈধভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশে অর্থনীতির চাকা সচল রয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণের জন্য বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশিরা অবদান রেখেই চলেছেন।
মহান স্বাধীনতার যুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, প্রবাসীদের অসামান্য অবদান দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করেছে।
ডিএক্সএন আবুধাবি ও মোসাফফাহ শাখার উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানির সফল লিডারদের সম্মানে প্রতিষ্ঠানের অফিসে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিএক্সএন’র কার্যালয়ে নাছির উদ্দিনের সভাপতিত্বে ডাক্তার নুরুল ইসলাম ও আব্দুল কাউয়ুমের যৌথ পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। আব্দুল কুদ্দুস খালেদ, রুহুল আমিন, সোহেল রানা, রাশেদ, ও মাখন চন্দ্র বক্তব্য দেন।
প্রবাসী শিল্পীদের পরিচেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হয়।
এমআরএম/এমএস