মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণ কূটনীতিকদের প্রশিক্ষণ সফর

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১১ মে ২০২৬
ছবি-সংগৃহীত

মালয়েশিয়ার ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাসি অ্যান্ড ফরেন রিলেশনস (আইডিএফআর)-এ বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমির একটি প্রতিনিধি দল সৌজন্য সফর ও মতবিনিময় করেছে।

৭ মে অনুষ্ঠিত এ সফরে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমির মহাপরিচালক ইকবাল আহমেদের নেতৃত্বে ৩০ জন তরুণ কূটনীতিক অংশ নেন।

jagonews24

জানা গেছে, সফরকারী প্রতিনিধি দলের সদস্যরা স্পেশালাইজড ডিপ্লোমেটিক ট্রেনিং কোর্স (এসডিটিসি) এবং প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ডিপ্লোম্যাসি (পিএমআইআরডি) কর্মসূচির আওতায় প্রশিক্ষণ গ্রহণ করছেন। এ প্রশিক্ষণের অংশ হিসেবেই তারা মালয়েশিয়ার কূটনৈতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইডিএফআর পরিদর্শন করেন।

সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুই দেশের তরুণ কূটনীতিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

jagonews24

আইডিএফআর কর্মকর্তারা প্রতিনিধি দলকে প্রতিষ্ঠানটির ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি মালয়েশিয়ার পররাষ্ট্রনীতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রাধিকার এবং বৈদেশিক সম্পর্ক জোরদারে দেশটির বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

jagonews24

অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয় দেশের তরুণ কূটনীতিকরা সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক, বহুপাক্ষিক কূটনীতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সফর ও প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]