ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়। গত ২৭ জুলাই ভার্জিনিয়ার আর্লিংটনের ঘরের খাবার রেস্টুরেন্টে জন্মদিন পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এছাড়া মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কমিটির এক বছর পূর্তিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মহসিনা জান্নাত রিমির সভাপতিত্বে যুগ্ম সম্পাদক রাহাত-ই-আফজার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম নবী বাকী, সিনিয়র সহ-সভাপতি ফারজানা নবী, উপদেষ্টা প্রফেসর জিয়াউদ্দীন খান, ভারপ্রাপ্ত সভাপতি সিব্বির আহমেদ, সহ-সভাপতি নুরুল আমিন নুরু, সহ-সভাপতি মোহাম্মদ আযম আজাদ, সহ-সভাপতি নুর উন নাহার মেরী, সহ-সভাপতি আবুল হোসেন শিকদার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সর্বজিৎ দাশ তূর্য, রাশেদুল হাসান খান রজত ও বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী।
বক্তারা তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় সফলতার জন্য জয়কে ধন্যবাদ জানান। এছাড়া জঙ্গি তৎপরতার নিন্দা জানিয়ে এ ব্যাপারে সরকারের গৃহীত সব পদক্ষেপকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের একটি রেকর্ডকৃত বক্তব্য প্রচার করা হয়।
সবশেষে আওয়ামী লীগ নেতা রোমিও হক এবং তার স্ত্রী রাশনা ইব্রাহিম ইতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সহ-সভাপতি নুরুল আমিন নুরুর শাশুড়ির মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক তানভিরুল ইসলাম লিপু, দফতর সম্পাদক নারায়ণ দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক নাজনীন আক্তার, যুবলীগের যুগ্ম সম্পাদক এমরান হামিদ, সাংস্কৃতিক সম্পাদক তুর্ক দাস, নাফিস, মহিলা লীগের মিরা খাতুন, আইভি, মিসেস আজাদ, মিসেস সোহেল, মোরশেদুল আলম মিলন, নুরুন্নবী, রাজন্য, রাফা, রাহা, ইব্রাহিম, রুপন্তি, ফারহান, ফাহমিদ, মিসেস শাহান শাহ ও আখতার আহমেদ।
এসইউ/এমএস