স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদে জ্যাবের আলোচনা সভা


প্রকাশিত: ০৩:১২ পিএম, ৩১ মার্চ ২০১৬

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে জার্নালিস্ট`স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জ্যাব) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জ্যাব- এর সৌদি শাখার সভাপতি ফারুক আহমেদ চানের সভাপতিত্বে ‘বিপন্ন স্বাধীনতা অরক্ষিত গণতন্ত্র উত্তরণের পথ’ র্শীষক আলোচনা সভায় প্রবাসী নেতৃবৃন্দরা বলেন স্বাধীনতা অর্থবহ করতে গণমানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। আলোচনায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত পেশজীবি পরিষদের আহবায়ক ডাক্তার এম এ সালাম।

প্রবাসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শরিফ হোসেন খান, সাদেক হোসেন, ইঞ্জিনিয়ার হেলাল আহমেদ, মোবারক হোসেন, আব্দুল মোতালেব, সাহাবুদ্দিন সাহাব,বিপ্লব হোসেন আজাদ প্রমুখ।

সভায় প্রবাসী বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এআরএস/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]