অবৈধভাবে ক্ষমতাগ্রহণের সুযোগ পাবে না কোন অপশক্তি


প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০২ এপ্রিল ২০১৬

স্থানীয় নির্বাচনে দলীয় ঐকমত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরের জনগণ যেভাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদেরকে নির্বাচিত করেছে, এতে করে গ্রাম-গঞ্জের ব্যাপক উন্নয়ন হবে। জয়ের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে কোন অপশক্তি অবৈধভাবে দেশের ক্ষমতাগ্রহণের সুযোগ পাবে না বলে জানিয়েছে সৌদি আরব প্রবাসী আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার রিয়াদের স্থানীয় মেজবান রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

যুবলীগের রিয়াদ কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ যুবলীগের সভাপতি শওকত ওসমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া, গোলাম মহিউদ্দিন, সাহিদুল হক সাহিদ, আফসার হোসেন বোরহান, যুবলীগ নেতা মো. ফারুক খান, শফিকুল ইসলাম, আব্দুল আজিজ, ডা. রেজাউল করিম, ডা. কামরুল ইসলাম, মির্জা হেলাল উদ্দিন ফিরোজ, শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, বর্তমান সরকার ও জননেত্রী শেখ হাসিনার উপর জনগণের পূর্ণ আস্থার প্রতিফলন হয়েছে স্থানীয় নির্বাচনের ফলাফলের মাধ্যমে। আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।  

জেএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]