কুষ্টিয়া

ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে অসদাচরণ, তিন মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: জাগো নিউজ

কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্রে পুলিশের সাথে অসদাচরণের দায়ে মো. অনিক হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা জমিরমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত অনিক পোড়াদহ ইউনিয়নেট কাটদহচর গ্রামের আজগর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, অনিক হোসেন নামের ওই যুবক ভোটকেন্দ্রে প্রবেশ করে নিজের ভোট প্রদান করেন। পরে কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলে একজন দায়িত্বরত পুলিশ সদস্য তাকে কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। এ সময় ওই যুবক পুলিশ সদস্যকে দুই টাকার পুলিশ সম্বোধন করে গালাগাল করেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রের মধ্যে পুলিশের সঙ্গে অসদাচরণের দায়ে অনিক হোসেন নামের এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জমিরমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেয়।

আল-মামুন সাগর/ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।