হজে থাকা ব্যক্তি নিজ দেশে কোরবানি করতে পারবেন?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০১ মে ২০২৬
হজে থাকা ব্যক্তি নিজ দেশে কোরবানি করতে পারবেন? ছবি: আনপ্ল্যাশ

প্রশ্ন: আমি এ বছর হজ করছি, আলহামদুলিল্লাহ। হজে আমার ওপর কয়টি কোরবানি ওয়াজিব হবে? হজের সফরে থাকা অবস্থায় আমি কি বাংলাদেশে আমার বাড়িতে কোরবানি করতে পারবো?

উত্তর: আপনি যদি তামাত্তু হজ বা কিরান হজ করেন, তাহলে  আপনার ওপর ‘দমে শোকর’ হিসেবে একটি কোরবানি আবশ্যক হয়। এটি ঈদুল আজহার ওয়াজিব কোরবানি নয়, বরং হজের দমে শোকর বা হজের কোরবানি।

হজে গিয়ে আপনি যদি মক্কায় একাধারে পনের দিন থাকার নিয়ত না করেন, তাহলে ঈদুল আজহার তিন দিন আপনি মুসাফির থাকবেন। মুসাফিরের ওপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয়। তাই আপনার ওপর কোরবানি ওয়াজিব থাকবে না। তবে এরপরও আপনি চাইলে নিজ দেশে নফল কোরবানি করতে পারবেন।

আর যদি আপনি মক্কায় পনের দিন থাকার নিয়ত করেন, তাহলে আপনি মুকিম হয়ে যাবেন। তখন আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকলে ঈদুল আজহার কোরবানি করা আপনার ওপর ওয়াজিব। এই কোরবানি আপনি মক্কাসহ সৌদি আরবের যে কোনো জায়গায় দিতে পারবেন, নিজের দেশেও দিতে পারবেন।

কিন্তু দমে শোকর বা হজের কোরবানি মক্কায়ই দিতে হবে। অন্যত্র দেওয়া যাবে না।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।