হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০১ মে ২০২৬
আকস্মিক জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে হাওরের ধানক্ষেত, দিশেহারা কৃষক, ছবি: সংগৃহীত

হাওর অঞ্চলের ছয় জেলায় আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্ব নির্ধারিত ১৫ মে’র পরিবর্তে আগামী ৩ মে থেকেই চাল সংগ্রহ শুরু হবে। একই দিনে ধান সংগ্রহ কার্যক্রমও শুরু করা হবে।

এ সুবিধা পাবেন হাওরের ছয় জেলা—নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকরা। ক্ষতিগ্রস্তদের ধান ও চাল বিক্রয়ে সহায়তা দিতে সরকার এ বিশেষ উদ্যোগ নিয়েছে। এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী সারাদেশে ৩ মে থেকে ধান সংগ্রহ এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরুর কথা ছিল।

অন্যদিকে, দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সরকার মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে—প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। এছাড়া ধান-চালের পাশাপাশি প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এই সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।

এনএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।