রমজান ১৯ : আল্লাহর হিদায়াত ও কল্যাণ লাভের দোয়া


প্রকাশিত: ০৬:৩০ এএম, ২৫ জুন ২০১৬

১৯ রমজান ১৪৩৭ হিজরি, শনিবার। মাগফিরাতের দশকের নবম দিন। এ দশকে মুমিন বান্দা গোনাহ থেকে মুক্তি লাভ করে সত্য ও কল্যাণের পথ প্রাপ্তির জন্য একটি দোয়া তুলে ধরা হলো-

Doa-Inner

উচ্চারণ : আল্লাহুম্মা ওয়াফ্‌ফার ফিহি হাজা মিন বারাকাতিহি; ওয়া সাহ্‌হিল সাবিলি ইলা খায়রাতিহি; ওয়া লা তাহরিমনি ক্বুবুলা হাসানাতিহি; ইয়া হাদিয়ান ইলাল হাক্কিল মুবিন।

অর্থ : হে আল্লাহ! আমাকে এ মাসের বরকতের অধিকারী কর। এর কল্যাণ অজর্নের পথ আমার জন্য সহজ করে দাও। এ মাসের কল্যাণ লাভ থেকে আমাকে বঞ্চিত করো না। হে সুস্পষ্ট সত্যের দিকে পথ-নির্দেশকারী।

পরিশেষে...
আল্লাহ তাআলা মাগফিরাতের দশকে গোনা থেকে মুক্তি দিয়ে সুস্পষ্ট সত্য ও কল্যাণ লাভ করার তাওফিক দিন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।