স্ত্রীকে নিয়ে রিপন মিয়ার আবেগঘন পোস্ট
গত বছর খুব বেকায়দায় পড়তে হয়েছিল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে। বাবা-মা এবং স্ত্রী ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সেসব হয়তো নেটিজেনরা ভুলতে বসেছিলেন। এরই মধ্যে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন নেত্রকোনার বাসিন্দা রিপন মিয়া।
স্ত্রীর সঙ্গে নিজের তোলা একটি ছবি পোস্ট করে রিপন মিয়া লিখেছেন, ‘আমার বউ। যখন আমার কিছুই ছিল না; তখন সে আমার পাশে ছিল।’
৪ ফেব্রুয়ারি ২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড পেজে তিনি এ পোস্ট করেন। একই সঙ্গে কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমাদের ১৪ বছরের সুখের সংসার। আমাদের জন্য দোয়া করবেন।’
তার এ পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। মো. শাওন মাহমুদ লিখেছেন, ‘বউকে প্রকাশ করেননি সম্মান যাবে বলে। আজ সম্মান যাচ্ছে না?’ এ ছাড়া মাসুদ বিকে লিখেছেন, ‘এই সেই না, যাকে মাঝে একবার ভাবি বলে পরিচয় দিয়েছিল।’
কনটেন্ট ক্রিয়েটর রিপনের মা একটি গণমাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন, ‘খুব কষ্ট করে মানুষ করছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মান-সম্মান না থাকে!’
সেদিন খবরে বলা হয়, জনপ্রিয়তার চূড়ায় ওঠা রিপন মিয়া এখন মা-বাবার সঙ্গে থাকেন না। আলাদা পাকা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। কিন্তু মা-বাবাকে ভরণপোষণ দেন না।’
সে সময় ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রিপন মিয়া দাবি করেন, ‘কয়েকজন টেলিভিশন সাংবাদিক কোনো অনুমতি ছাড়াই আমার বাড়িতে ঢুকে পড়ে। ঘরে নারী সদস্য থাকার পরও ভিডিও করে। পরিবারকে হেনস্তা করেছে তারা।’
এসইউ