জাগো নিউজের যুগপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১০ মে ২০২৬
ফাইল ছবি

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ এক যুগ পেরিয়ে ১৩তম বর্ষে পা রেখেছে আজ ১০ মে। এ উপলক্ষে জাগো নিউজের লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন।

তানজিদ আহমেদ লিখেছেন, ‘অভিনন্দন জাগোনিউজ২৪.কম! সফলতার ১২ বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সাল থেকে আমার লেখক জীবনের অনেকখানি স্মৃতিজুড়ে আছে এই জনপ্রিয় পোর্টালটি। শুভ এক যুগপূর্তি!’

সাজেদুর আবেদীন শান্ত লিখেছেন, ‘প্রিয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার লেখা পড়তে ভিজিট করুন জাগো নিউজ।’

আশরাফুল ইসলাম লিখেছেন, ‘জাগো নিউজের যুগপূর্তিতে শুভেচ্ছা।’

বেনজির আবরার লিখেছেন, ‘আজ এক যুগে পদার্পণ করলো জাগোনিউজ২৪.কম। ২০১৬ সাল থেকে ইত্তেফাক ও ২০২১ থেকে জাগোনিউজ২৪-এ ফিচার লিখতাম। প্রতিষ্ঠানটির সকল সাংবাদিক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন।’

মাঈন উদ্দিন আহমেদ লিখেছেন, ‘একযুগ পূর্তিতে জাগোনিউজ২৪.কমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’

আবুল হাসনাত মো. রাফী লিখেছেন, ‘একযুগে প্রিয় প্রতিষ্ঠান জাগো নিউজ। জাগো নিউজের যুগপূর্তিতে শুভেচ্ছা সকল পাঠকদের, যাদের ভালবাসায় জাগো নিউজ এগিয়ে যাচ্ছে।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।