সাহিত্যে একুশে পদক না দেওয়ায় লেখকদের ক্ষোভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

একুশে পদক ২০২৬ ঘোষণা করেছে সরকার। ৫ ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ঘোষণা করা হয়। এতে ৯ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

তবে এবারের তালিকায় নেই কোনো সাহিত্যিক। ভাষা ও সাহিত্য বিভাগে কেউ পদক পাননি। ফলে লেখকরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

কথাসাহিত্যিক মোস্তফা কামাল লিখেছেন, ‘এবার একুশে পদক দেওয়ার মতো কোনো সাহিত্যিক পাওয়া যায়নি!’

সাংবাদিক গাজী মুনছুর আজিজ লিখেছেন, ‘সাহিত্যে একুশে পদক কে পেতে পারেন, আসুন প্রস্তাব করি। আমরা না হয় তাকে একটা প্রতীকী পদক দিয়ে আসি।’

কবি রাসেল রায়হান লিখেছেন, ‘সংগীত আর সংগীত দল--দুই ক্যাটাগরিতে দুই পদক। শুধু সাহিত্যেই কেউ একুশে পদক পাওয়ার নেই!

কবি ও গবেষক এমরান মাহফুজ লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সাহিত্যের অন্ধকার যুগ।’

কবি ও কথাশিল্পী রাশিদা স্বরলিপি লিখেছেন, ‌‘বুঝলাম সাহিত্যে একুশে পদক পাওয়ার মতো কেউ নেই। সাহিত্যের প্যাকেটে চিপস্ নেই, শুধুই বাতাস।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।