ফেসবুকে নিলিমার পোস্ট

বাস থেকে নেমে ডেকে কাছে নিলেন প্রধানমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে শিশুকে কোলে নিয়ে দাঁড়ানো নিলিমা, ছবি: সংগৃহীত

যশোরে বাস থেকে নেমে শিশু কোলে দাঁড়িয়ে থাকা নিলিমাকে ডেকে কাছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৭ এপ্রিল যশোর ইনস্টিটিউটের সামনের এমনই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। এ প্রসঙ্গে ওইদিন দুপুর ২টা ৫৮ মিনিটে ফেসবুকে পোস্ট করেন ওই নারী।

‘হোস্ট বাই নিলিমা’ নামের পেজে তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‌‘আমার বেবিকে দেখে বাস থেকে নেমে ডেকে কাছে নিলেন আমাদের স্নেহশীল প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তিনি লিখেছেন, ‘আমি ১ ঘণ্টা ‘নাসর’কে নিয়ে বাসার নিচে দাঁড়িয়ে ছিলাম উনাকে এক পলক দেখতে। তিনি শিশুদের অনেক পছন্দ করেন, ভালোবাসেন আমরা জানি। কিন্তু আসলেই এত্তোটা, এটা অকল্পনীয়।’

নিলিমা লিখেছেন, ‘এত প্রটোকল, এত বাধা, সব তুচ্ছ করে ভিড়ের ভেতর থেকে গাড়ি থেকে নেমে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতার মাঝে মিশে গেলেন, নিজ চোখকে বিশ্বাস করতে পারছি না।’

সবশেষে তিনি লিখেছেন, ‘আপনি দীর্ঘায়ু হোন, এভাবে মানুষের মাঝে মিশে আমাদের মানুষ হয়ে থাকুন। অনেক ভালোবাসা প্রিয় নেতা, অসংখ্য কৃতজ্ঞতা ও দোয়া। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।