কারণ জানালেন কাসেমী

মাদানীর বিয়েতে সমালোচনা, সাদিকের বিয়েতে আনন্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ মে ২০২৬
ফাইল ছবি

ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিয়েতে সমালোচনা হলো, ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিয়েতে আনন্দ হলো—এর কারণ জানালেন শরিয়াহভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী।

১৪ মে রাত ১২টা ২৮ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি তুলে ধরেন।

মুফতি মামুনুর রশিদ কাসেমী লিখেছেন, ‌‘মাদানী ভাই মাসনা বিবাহ করলেন, সবাই করলো সমালোচনা। কেউ কেউ বাড়াবাড়ি বলেও আখ্যা দিলো। আর সাদিক ভাই বিবাহ করলেন, সবাই আনন্দ প্রকাশ করলো। কারণ কী জানেন?

কারণ, সাদিক ভাইয়েরটা প্রথম বিবাহ আর মাদানী ভাইয়েরটা মাসনা বিবাহ। (আল্লাহ তা’আলা উভয় ভাইয়ের দাম্পত্য জীবনে বারাকাহ দান করুন)

কেউ প্রথম বিবাহ করলে আমরা যেভাবে আনন্দ প্রকাশ করি, পরবর্তী বিবাহতে তার থেকেও বেশি সমালোচনা ও ভর্ৎসনা করি, অথচ উভয়টি আল্লাহ তা’আলার দেওয়া হালাল বিধান।

যতক্ষণ পর্যন্ত এক বিবাহ আর একাধিক বিবাহকে এক নজরে দেখা না হবে, একই রকম আচরণ না করা হবে, ততক্ষণ ঈমানে সমস্যা রয়েই যাবে। বিবাহকে সহজ করুন, গুনাহমুক্ত জীবন গড়ুন, একাধিক বিবাহকে সহজ করুন জেনামুক্ত বিশ্ব গড়ুন।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।