গিলের নেতৃত্বে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়
ফলটা অনুমিতই ছিল। দিল্লি টেস্টের শেষ দিনে মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময় ও আরও দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ১২১ রানের লক্ষ্য তাড়া করলো ভারত। পেলো ৭ উইকেটের সহজ জয়।
এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় ৬১.৯ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে তারা।
এটি ছিল ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিলের অধিনায়কত্বে প্রথম টেস্ট সিরিজ জয়। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র করেছিল তার দল।
শেষ দিনে ভারতের দরকার ছিল মাত্র ৫৮ রান। ১ উইকেটে ৬৩ রান নিয়ে দিন শুরু করা ভারত শাই সুদর্শন (৩৯) আর শুভমান গিলের (১৩) উইকেট হারালেও লোকেশ রাহুল সহজ জয় নিশ্চিত করেন। ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৫১৮/৫ (জশস্বী জয়সওয়াল ১৭৫, শুভমান গিল ১২৯*; জোমেল ওয়ারিকেন ৩/৯৮)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৪৮/১০ (অলিক আথানেজে ৪১, ত্যাগনারায়ণ চন্দরপল ৩৪; কুলদিপ যাদব ৫/৮২)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস (ফলোঅন): ৩৯০/১০ (জন ক্যাম্পবেল ১১৫, শাই হোপ ১০৩; জাসপ্রিত বুমরাহ ৩/৪৪)
ভারত দ্বিতীয় ইনিংস: ১২৪/৩ (লোকেশ রাহুল ৫৮*, সাই সুদর্শন ৩৯; রস্টন চেজ ২/৩৬)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ভারত ২-০ ব্যবধানে জয়ী।
এমএমআর/এএসএম